রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় নিহত বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দিতে সুপ্রভাত বাস কোম্পানিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা দেয়ার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটটি দায়ের করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























