সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আজ।স্থানীয় সময় সকাল ১০টায় অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন, সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা সমন্বয়কারী ডা. আবু নাসার রিজভী।
অধ্যাপক রিজভী জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তাঁর ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে আছে।
এর আগে সিঙ্গাপুরের সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি, ওবায়দুল কাদেরের চিকিৎসার সবশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানান। তিনিই ওবায়দুল কাদেরের সার্জারি করবেন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























