দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১৫ জেলায় পাওয়া ফলে চেয়ারম্যান পদে ৭৬ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগাম নির্বাচিত হন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান ৩৫ জন।

এছাড়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। এদিকে, রাঙামাটিতে হামলার ঘটনায় জেলার ১০ উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া, খাগড়ছড়ির পানছড়িতে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ওই ৩ উপজেলার ফল পাওয়া যায়নি।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১১৬ উপজেলায় ভোটগ্রহণ হয়েছে সোমবার। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

অনলাইন নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে