ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু)’র নবনির্বাচিত নেতারা আজ শনিবার (১৬’ই মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী গণভবনে ডাকসুর নবনির্বাচিত নেতাদের ডেকে পাঠান। দুপুরে ডাকসুর সকল নির্বাচিত নেতাই (ছাত্র ইউনিয়নের একজন বাদে) সেখানে গেলে প্রধানমন্ত্রী তাদের স্বাগত জানান।

ডাকসু’র নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে কদমবুচি করে সালাম ও দোয়া চান। প্রধানমন্ত্রী তার মাথায়-কাঁধে হাত রেখে দোয়া করেন। এ সময় সাথে ছিলেন ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম বাব্বানী ও পরাজিত ভিপি প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ছাত্রলীগের নেতাদের হাস্যজ্জ্বল মুখে প্রধানমন্ত্রীর দু’পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গণভবনে যান। ডাকসু’র ভিপি নুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র্যভাবে নির্বাচিত ডাকসু নেতাদের নিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। ওই গাড়িতে স্বতন্ত্র নেতারা গণভবন গেলেও রাইড শেয়ারিং সেবার মাধ্যমে উবারে ডেকে গণভবনে যান ভিপি নুর।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























