উপজেলা নির্বাচনে কোথাও কোনোরকম অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হবে। নির্বাচন ভবনে শনিবার বিকেলে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের আগেরদিন সংবাদ সম্মেলনে একথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

তিনি আরো জানান, প্রতি তিনটি ইউনিয়নের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় ১ জন করে মোট ৭৮ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনের আগে ও পরে মোট ৫ দিন কাজ করবেন। এছাড়া বিজিবি ও কোস্টগার্ডের প্রতিটি টিমের সাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তবে আইনের ব্যত্যয় ঘটলে দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া সহ ভোটকেন্দ্র বন্ধ করে দেয়ার কথাও জানান তিনি।

নির্বাচন ভবনে শনিবার (৯ মার্চ) বিকেলে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের একদিন আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে