আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কোন আন্দোলন কখনোই সফল হবে না, তা অতীতেও প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে তাদের দুর্নীতিবাজ নেত্রী ও দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী তারেক রহমানের জন্য। এই আন্দোলনের সাথে জনগণ ও তাদের অধিকারের কোন সম্পর্ক নেই।হানিফ আজ কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।দলের সাধারণ সম্পাদকের চিকিৎসা নিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা উন্নতির দিকে। আগের চাইতে তিনি ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন এক-দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক-উজ-জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে