ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ আতিকুল ইসলাম। পাশাপাশি শপথ নিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচিত ৫০জন কাউন্সিলর।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

এসময় জনপ্রতিনিধিদের উদ্যেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জনগনের প্রতি দায়বদ্ধ থেকে জনপ্রতিনিধিদেরকে জনকল্যাণে কাজ করতে হবে। পুরান ঢাকায় রাসায়নিকের কোন গুদাম থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত বাধাই আসুক মালিকপক্ষের কথা শুনবে না সরকার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে