ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের সহযোগীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এসময় অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ৩২ নম্বরে নামে মানুষের ঢল। এদিকে, দিনটি উপলক্ষে দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা। বিকেলে বনানীর আর্মি স্টেডিয়ামে রয়েছে জয়বাংলা কনসার্ট।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে