বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ অনুশীলন সম্প্রীতি-৮ শনিবার থেকে শুরু হয়ে যা চলবে আগামী ১৫’ই মার্চ পর্যন্ত। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এই অনুশীলন অনুষ্ঠিত হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি’। এ অনুশীলনে ভারত ও বাংলাদেশের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি করে দল অংশগ্রহণ করবে।

২০১০ সাল থেকে এক বছর পর পর পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশ অনুষ্ঠিত হচ্ছে এ অনুশীলন। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে