সদ্য সমাপ্ত ২৪’তম ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমুহের মধ্যে সেরা ভ্যাট প্রদানকারি দশটি প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ এবং ক্রেস্ট প্রদান করতেই জাতীয় রাজস্ব ভবনে এই আয়োজন।

অনুষ্টানে রাজস্ব বোর্ডের পক্ষ থেকে জানানো হয় এবারের বানিজ্য মেলায় মোট ৭’কোটি ১’লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে যা গত বছর ছিলো ৫’কোটি ২’লাখ টাকা। আগামীতে এ হার আরো বাড়বে বলে আশা করছে রাজস্ব বোর্ড।

সেরা ভ্যাট প্রদানকারি হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, এই সম্মাননা আগামীতে তাদের আরো উৎসাহ যোগাবে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বর্তমানে গত কয়েক বছরের তুলনায় ভ্যাট আদায়ের পরিমান বেড়েছে।

এসময় চকবাজারের অগ্নিকান্ডের প্রসংঙ্গ টেনে এনবিআর চেয়ারম্যান আরো জানান, পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসা বন্ধ করতে সরকার যদি চায়, তাহলে ঐ এলাকার কেমিক্যাল ব্যবসায়িদের আমদানীর জন্য ঋনপত্র খোলার অনুমতি দেয়া হবেনা। এর আগে এবারের বানিজ্য মেলায় অংশগ্রহনকারি প্রতিষ্ঠানসমুহের মধ্যে সেরা ভ্যাট প্রদানকারি দশটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদ এবং ক্রেস্ট তুলে দেন। এনবিআর এর চেয়ারম্যান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে