একাদশ জাতীয় নির্বাচনে ভোটের অনিয়ম নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি হয়েছে। সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সরকারবিরোধী সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি গণশুনানিতে উপস্থিত রয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে