আগামী ২৪’শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলি নদীতে টানেল খনন কাজের উদ্বোধন করবেন, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক ও সেতুমন্ত্রী বললেন, প্রকল্পটি শেষ হলে চট্টগ্রামের যানযট অনেক কমে যাবে। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সাথে চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন।

চার বছর মেয়াদী এই চুক্তি অনুযায়ী নৌবাহিনীর সিকিউরিটিজ সাপোর্ট ইউনিট কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প এলাকায় সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। দুপুরে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে চুক্তিতে সই করেন সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস এবং নৌবাহিনীর পক্ষে নেভাল অপারেশনের পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে