বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেছে দেশটি। বিষয়টি নজরে আসায় মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকতারকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ তাকে তলব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদপত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে