ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা করছে বিএনপি। তারা অভিযোগ এনে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও সহাবস্থান নিশ্চিত হয়নি। সোমবার দুপুরে, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব এর নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে তিনি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নজরুল ইসলাম বলেন, ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া বড় চ্যালেঞ্জ। তবে সাধারণ ছাত্র-ছাত্রীরা যাতে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে উদ্যোগ নিতে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে