সরকারি দপ্তরগুলোয় বর্তমানে তিন লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য শামসুল হক টুকুর প্রশ্নে লিখিত জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ৩৮, ৩৯ ও ৪০তম বিসিএস এর মাধ্যমে যথাক্রমে ২০২৪, ৪৭৯২ ও ১৯০৩ মোট ৮ হাজার ৭১৯টি ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। সরকারি অফিসে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। তিনি আরো জানান, আদালতে মামলা থাকা ও নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।
মোহাম্মদ আনোয়ারুল আজীম আনারের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























