ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেন, জেলা ভিত্তিক ধারণা নিয়েই মূল বাজেট করা হবে।

ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে আজ রোববার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যান। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা ভিত্তিক মাস্টার প্লান তৈরি ও তা বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের সুফল গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অতীতে সংবিধান লংঘন করে ক্ষমতা দখলকালীরা দেশকে পিছিয়ে দিয়েছে।

পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণশূল পর্যায়ে উন্নয়নে এই মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে বেশি। ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার কথাও বলেন তিনি।

দেশের উন্নয়নের চাকা যেভাবে ঘুরছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা ভিত্তিক উন্নয়নের মহাপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে সংবিধান লঙ্ঘনকারীদের কারণে বারবার দেশ পিছিয়ে পড়েছে। কিন্তু আওয়ামী লীগ টানা তৃতীয়বার ক্ষমতায় এসে দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। সুষম উন্নয়ন নিশ্চিত করতে গ্রামে সেবা পৌঁছে দিতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে