তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রণীতব্য বাংলাদেশ টেলিভিশন পুরস্কার নীতিমালাকে জাতীয় পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকে বাংলাদেশ টেলিভিশন পুরস্কার নীতিমালা ২০১৮ প্রণয়নের ল্েয আয়োজিত সভায় মন্ত্রী এ নীতিমালাকে জাতীয় পর্যায়ে বিবেচনার প্রস্তাব করলে সভার সকলেই সম্মত হন। প্রাথমিক এ সভার পর পর্যায়ক্রমে পরবর্তী সভাগুলোর মাধ্যমে নীতিমালার চূড়ান্ত খসড়া করা হবে বলে জানান মন্ত্রী।
তথ্যসচিব আবদুল মালেকের সঞ্চালনায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও আতাউর রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, টেলিভিশন ব্যক্তিত্ব ম. হামিদ, বিশিষ্ট সংগীত শিল্পী রফিকুল আলম, বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদী খান, বিশিষ্ট সংগীত পরিচালক সুজেয় শ্যাম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি তারিক সুজাত, নৃত্যশিল্পী মিনু হক, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, নাট্যশিল্পী তানভিন সুইটি, রোকেয়া প্রাচী ও তারিন জাহান সভায় অংশ নেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























