রাজধানীতে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির আওতাধীন বস্তিতে বিদ্যুৎ সুবিধা দিতে স্পট কানেকশন সেবা চালু করেছে সংস্থাটি। মিরপুরের বাউনিয়ায় কলাবাগান বস্তিতে আজ ১০৭টি সংযোগ দিয়েছে ডেসকো।
এ উপলক্ষ্যে আয়োজিত সেবা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী। সেবার আওতায় বস্তিবাসীরা সহজে বিদ্যুৎ পাবে বলে জানান তিনি।
উপদেষ্টা জানান, সংযোগ পেতে বস্তিবাসীদের জমির মালিকানা সংক্রান্ত কোনো কাগজ প্রয়োজন হবে না। কেবল জাতীয় পরিচয়পত্র ও দুই কপি ছবি দিয়ে পাওয়া যাবে এ সুবিধা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























