রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোডের ঝিলমিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
সংসদ অধিবেশনে এ কথা জানিয়েছেন, জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এরইমধ্যে সরকারি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রকল্পটি নীতিগত অনুমোদন লাভ করেছে। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তার এ প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর মাধ্যমে শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারটি বর্তমান সরকারের পিপিপি পদ্ধতিতে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য ২০১৩ সালের ৯ জানুয়ারি সরকারি মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন লাভ করেছে। এরপর ২০১৮ সালের ৬ জুন ৫৩৪ দশমিক ৭২ কোটি টাকার ভায়াবিলিটি গ্যাপ ফিন্যান্সিং প্রস্তাব অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৬টি প্রতিষ্ঠানের দাখিল করা প্রস্তাব যাচাই-বাছাই করে ৩টি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করার করার সুপারিশ করা হয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সাল পর্যন্ত প্রকল্ড বাস্তবায়নের সময়কাল নির্ধারণ করা হয়েছে।


























