একাদশ জাতীয় সংসদে পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে তা কন্ঠভোটে পাস হয়।
সংসদ কমিটির সভাপতি রেওয়াজ অনুযায়ী প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। কমিটির সদস্যরা হলেন- এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, আবু জাহির, নুর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেকুল্লাহ রফিক ও শওকত হাচানুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই কমিটির মনোনয়ন দেন।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আব্দুল মতিন খসরু। এই কমিটির সদস্যরা হলেন- আইনমন্ত্রী আনিসুল হক, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ। এই কমিটির সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহম্মেদ মজুমদার, বীরেন শিকদার, মোরশেদ আলম, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও মনজুর হোসেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সুবিদ আলী ভূইয়া। এই কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লা, মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসিরুদ্দিন ও মহিবুর রহমান।
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন। এই কমিটির সদস্যরা হলেন- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, হাবিবুর রহমান, শাজাহান মিয়া, একাব্বর হোসেন, আনোয়ারুল আজিম আনার, মোসলেম উদ্দিন ও নেসার আহমেদ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























