প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণ মানুষ যেন পুলিশ সদস্যদের হাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন মাঠে প্যারেড পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় পুলিশের ৩৪৯ জন সদস্যকে বিপিএম এবং পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

পুলিশের জনবল এবং সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ঘোষণা দেন শেখ হাসিনা।

পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন মাঠে এই আয়োজন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশ্বারোহী দল এ সজ্জিত হয়ে পুলিশ লাইন মাঠে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ প্রধানকে সাথে নিয়ে এসময় প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠে পুলিশ ও র‌্যাবের  ১১ টি কন্টিনজেন্টের চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদর্শন করে ।

পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের ১৪৪ জনকে বিপিএম এবং ২০৫ জনকে পিপিএম পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন সন্ত্রাসীদের কোন ধর্ম গোত্র বা দেশ নেই। পুলিশকে আরো জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষ যাতে কোনভাবে পুলিশ সদস্যদের দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। এসময়, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত রাখতে পুলিশের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ বছরে বাহিনীতে প্রায় ৯১ হাজার পদ সৃষ্টি করে জনবল বাড়ানো হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাহিনীর আধুনিকীকরণের জন্য যা কিছু প্রয়োজন তা সরকার করবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে