রাজধানীর ৬৬ শতাংশ ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে সংসদে জানালেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এসব ভবন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকের) নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালে রাজউকের একটি জরিপে এই তথ্য উঠে এসেছে বলে রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।

জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজউকের আওতাধীন এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় দুই লাখ ৪ হাজার ১০৬টি ভবনের ওপর জরিপ করা হয়েছে।এতে পূর্বনির্মিত এক লাখ ৯৫ হাজার ৩৭৬টি ভবনের মধ্যে এক লাখ ৩১ হাজার ৫৮৩টি (৬৭ দশমিক ৩৫ শতাংশ) ভবনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া গেছে। এছাড়া, নির্মাণাধীন আট হাজার ৭৩০টি ভবনের মধ্যে তিন হাজার ৩৪২টি (৩৮শতাংশ) ভবনের অনুমোদিত নকশায় অনিয়ম মিলেছে।

মন্ত্রীর জানান, জরিপকৃত ভবনের মধ্যে মোট এক লাখ ৩৪ হাজার ৯২৫টিতে (৬৬ শতাংশ) অনুমোদিত নকশা মানা হয়নি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে