প্রধানমন্ত্রীর চা-চক্রে না গিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট আলোচনার একটি সুযোগ হারিয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের দাবি, বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেড়িয়ে আসতে পারেনি। জাতীয় প্রেসক্লাবে সকালে দুটি অনুষ্ঠানে এ দাবি করেন আওয়ামী লীগের দুই নেতা।
আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভা।
অনুষ্ঠানে নেতাদের বক্তব্যে উঠে আসে শনিবার গণভবনে চা-চক্রের প্রসঙ্গও। এ আয়োজনে যোগ না দিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট ভুল করেছে বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আওয়ামী লীগের আরেক প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় একই প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দাবি করেন, নেতিবাচক চিন্তা থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অংশ নেয়নি বিএনপি ও ঐক্যফ্রন্ট। নেতারা বলেন, ভুল রাজনীতির কারণে বিএনপি ও ঐক্যফ্রন্টের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে। এ অবস্থা কাটাতে আগামীতে নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নেয়ার পরামর্শ দেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























