ই-বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। রাজধানীর একটি হোটেলে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং টেলিকম রিপোর্টারদের সংগঠন-টিআরএনবি আয়োজিত সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, ই-বর্জ্য ব্যবস্থাপনাকে নির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনার আওতায় আনা হলে কর্মসংস্থান বাড়বে। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে ই বর্জ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী। এ খাতের সাথে সংশ্লিষ্টদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান মন্ত্রী।

ই-বর্জ্য নীতিমালা পরিবেশ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে গেছে। এটি চূড়ান্ত করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে