চলচ্চিত্র শিল্পীদের কল্যাণার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে একসভা আজ সকালে তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ার উপর বিস্তারিত আলোচনা করে জানানো হয়।   প্রস্তাবিত ট্রাস্ট আইনে অসচ্ছল চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন অসমর্থ শিল্পীকে আর্থিক সাহায্য প্রদান শিল্পীদের কল্যাণার্থে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে।

সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ, চিত্রনায়ক এম এ আলমগীর, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে