প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সবার সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। সবার জীবনমান উন্নত করাই লক্ষ্য। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এসময়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের জাতি-সত্ত্বার পেশাকে এগিয়ে নেয়ার আহবান জানান শেখ হাসিনা।

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়ক কর্মসূচির আওতায় উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫০০ শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণী পেশার মানুষেরই উন্নয়ন চায় সরকার। সে লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি জাতি-সত্ত্বার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। নিজ নিজ জাতিগোষ্ঠীর পেশাকে ধরে রেখে প্রযুক্তির সহায়তায় দেশের অর্থনীতিতে অবদান রাখতে সবার প্রতি আহবান জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। সবাই সমান সুযোগ পাবে।উন্নয়নের ধারা এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে