সংসদে না যাওয়া এবং শপথ না নেওয়ার সিধান্তে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন গণফোরামের দুই নেতার শপথ নেয়ার বিষয়ে যে কথা শোনা যাচ্ছে তা কেবলই অপপ্রচার। এছাড়াও গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না যাওয়ার বিষয়ও দলের সবাইকে নিয়ে আলোচনা করে সিধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন রিজভী আহামেদ।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সরকার এক দলীয় শাসন বজায় রাখতেই অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। জামিন পেতে খালেদা জিয়ার কোনো আইনী জটিলতা না থাকলেও শুধু সরকারের ইচ্ছেতেই তাকে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























