আমদানী-রপ্তানী পণ্যের ৫০ শতাংশ বাংলাদেশের পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান রেখে জাহাজ সংরক্ষণ আইন ২০১৯-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে তাঁর তেঁজগাও এর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আইনটি অমান্য করলে জরিমানার বিধানও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর তেঁজগাও এর কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। এতে ২০১৮ সালের অক্টোবর-নভেম্বর মাসে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পরে সাংবাদিকদের সভার বিষয়ে বিস্তারিত জানান। এদিন, মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সংরক্ষণ আইন ২০১৯ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই আইনের ফলে সমুদ্রপথে আমদানী-রপ্তানী পণ্যের ৫০ শতাংশ বাংলাদেশের পতাকাবাহী জাহাজে আসবে। আগে যা ছিলো ৪০ শতাংশ। এর ফলে দেশের জাহাজ শিল্পকে অধিক সুরক্ষা প্রদান করা যাবে। আইন অমান্য করলে পাঁচ লাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিসভা বৈঠকে এদিন, ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’ অধ্যাদেশকে বিল আকারে সংসদে তোলার অনুমোদন দেওয়া হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে