গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ভোট কেন্দ্র ১৩২টি। ১৩২ প্রিসাইডিং অফিসার, ৭৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৫৭২ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। গেল ৩০ ডিসেম্বর সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হলেও এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে সেদিন ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এদিকে, নির্বাচনকে ঘিরে সাদুল্যাপুর ও পলাশবাড়তিে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে