খুব শিগগিরই মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে এই স্থানান্তর সাময়িক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

সকালে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এসময় তিনি বলেন, ফেব্রয়ারিতে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট উত্থাপন করা হবে। এসময় দেশটির পূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি সংকট সমাধানে কার্যকরী অগ্রগতির বিষয়েও আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী।

ভাসান চরে অবকাঠামো নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধান হবে। সংকট নিরসনে জাতিসংঘের আরো বলিষ্ঠ ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তিস্তাসহ অন্যান্য দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হওয়ারও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক।।বিডি টাইম্স নিউজ


























