সৌদি আরব থেকে বাংলাদেশে ২৫০ রোহিঙ্গা ফেরত পাঠানোর পরিকল্পনা করছে রিয়াদ। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরাকে এমন আশঙ্কার কথা জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সমন্বয়কারী নেই স্যান লুইন জানান, এই আড়াইশ রোহিঙ্গাকে জেদ্দার একটি ডিটেনশন ক্যাম্প থেকে রোববারই ঢাকাগামী বিমানে উঠিয়ে দেয়ার পরিকল্পনা করছে সৌদি সরকার। বাংলাদেশে পৌঁছানো মাত্রই তাদের কারাগারে পাঠানো হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের হিসেব অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৩ লাখ রোহিঙ্গা বসবাস করে।

এর আগে, চলতি বছরের শুরুতে বেশকজন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠায় রিয়াদ। এধরণের পদক্ষেপ বন্ধে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে