দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জাপান। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান জাপানের মন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
পাশাপাশি চলমান প্রকল্পগুলোতে জাপানি অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস দেন জাপানি মন্ত্রী। এ সময় চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। মোতেগি আশা করেন, শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরো গতিশীল হবে।
জাপানকে উন্নয়নের মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























