ভুয়া অনলাইন পোর্টাল নিয়ন্ত্রণে শিগগিরি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও এতে টেলিভিশন সাংবাদিকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে।

সংবাদ সম্মলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























