পদ্মা সেতুর পাশে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। মঙ্গলবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের দীর্ঘ মেয়াদী ভিআইপি পাস নবায়ন করা হবে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত বলে জানান তিনি।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যাল্ডলিং সেবার মান বাড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা-এফএএ কয়েক দফা অডিটের পর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট শুরুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে আশা করেন প্রতিমন্ত্রী।

নিউজ ডেস্ক || বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে