৩০ ডিসেম্বরের নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃ নির্বাচনের দাবি জানিয়েছে বাম জোট।

জাতীয় প্রেসক্লাবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে গণশুনানিতে এ দাবি জানায় তারা। সিপিবি, বাসদ, গণসংহতিসহ বাম কয়েকটি দলের শতাধিক প্রার্থী নিজ নিজ এলাকায় ভোটের সময়ের নানা চিত্র তুলে ধরেন।

নির্বাচনের শুরু থেকে প্রার্থীরা সমান সুযোগ পাননি বলেও অভিযোগ করেন তারা। সেই সঙ্গে নির্বাচনের দিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলেও অভিযোগ তাদের।

দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মত দেন বাম দলের প্রার্থীরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে