টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন। নতুন মন্ত্রিসভায় পুরনোদের অনেকেই বাদ পড়েছেন। জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ।
রোববার (০৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।। সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সামনে নতুন মন্ত্রিসভার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নতুন মন্ত্রিসভা সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে শপথ নিবে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন এই মন্ত্রিসভায় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগের ৮, ঢাকা বিভাগের ৬, সিলেট ও রংপুর থেকে ৩ জন করে এবং বরিশাল ও রাজশাহী বিভাগ থেকে একজন করে সংসদ সদস্য মন্ত্রী হয়েছেন। এছাড়া টেকনোক্রেট কোটায় মন্ত্রী হিসেবে দু’জন আছেন।
৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন যারা-
পূর্ণমন্ত্রীর দায়িত্বে থাকবেনঃ
ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়),
আ হ ম মোস্তফা কামাল (অর্থ মন্ত্রণালয়),
ড. আব্দুর রাজ্জাক (কৃষি মন্ত্রণালয়),
ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়),
আনিসুল হক (আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়),
আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়),
আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়),
ড. হাছান মাহমুদ (তথ্য মন্ত্রণালয়),
এম এ মান্নান (পরিকল্পনা মন্ত্রণালয়),
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়),
টিপু মুনশি (বাণিজ্য মন্ত্রণালয়),
বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়),
ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র মন্ত্রণালয়),
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি মন্ত্রণালয়),
তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়),
মো. শাহাব উদ্দীন (পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়),
গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র মন্ত্রণালয়),
জাহিদ মালেক (স্বাস্থ্য মন্ত্রণালয়),
সাধন চন্দ্র মজুমদার (খাদ্য মন্ত্রণালয়),
নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়),
শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়),
নুরুল ইসলাম সুজন (রেল মন্ত্রণালয়),
ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়),
মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়)
প্রতিমন্ত্রী দায়িত্বে থাকবেনঃ
শাহরিয়ার আলম (পররাষ্ট্র মন্ত্রণালয়),
ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়),
নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়),
জুনাইদ আহমেদ পলক (আইসিটি মন্ত্রণালয়),
কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়),
খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন মন্ত্রণালয়),
জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়),
ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়),
আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়),
মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়),
জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়),
স্বপন ভট্টাচার্য (এলজিআরডি মন্ত্রণালয়),
মো. মাহবুব আলী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়),
ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়),
শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়),
কে এম খালিদ (সংস্কৃতি মন্ত্রণালয়),
মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়),
জাহিদ ফারুক (পানিসম্পদ মন্ত্রণালয়),
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম মন্ত্রণালয়)।
উপমন্ত্রী দায়িত্বে থাকবেনঃ
বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন মন্ত্রণালয়),
এনামুল হক শামীম (পানিসম্পদ মন্ত্রণালয়),
মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সদস্যরা শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























