শৃঙ্খলার অভাবে নির্বাচনে বিএনপি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে মনে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নোয়াখালীতে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
পাশাপাশি তার অভিযোগ, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে সরকার। এসময় নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানান তিনি। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে বলেন, রাজনীতিতে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে ক্ষমতাসীন দল।
এর আগে কুমিল্লায় সাংবাদিকদের ফখরুল বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














