কেমন হবে নতুন মন্ত্রিসভা? তা নিয়ে সব মহলে আছে কৌতুহল। মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, এবারের মন্ত্রিসভার আকার হবে গেলবারের চেয়ে কিছুটা বড়। পুরনোদের সাথে দেখা যেতে পারে কিছু নতুন মুখ। ক্লিন ইমেজের নেতারা অগ্রাধিকার পাবেন, এমন তথ্য পাওয়া আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায় থেকে।

একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা শেখ হাসিনাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পর রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে কেমন হবে আগামী মন্ত্রিসভা।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে আগামী সোমবার শপথ নিচ্ছেন নতুন মন্ত্রীরা। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতিও শুরু করেছে। এবারের মন্ত্রিসভা কত সদস্যের হচ্ছে, কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন তা নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের। আছে নানান গুঞ্জনও। তবে, সরকারী একাধিক সূত্রে জানা যায় বিগত বছরে যাদের গায়ে দুর্নীতির তকমা লাগেনি এমন নেতাদেরই দেখা যেতে পারে নতুন সরকারে।

মন্ত্রিসভায় পুরনো সবাই নাও থাকতে পারেন এমন- আলোচনা যেমন আছে, তেমনি নতুন মুখও যুক্ত হবার সম্ভাবনাও আলোচিত হচ্ছে। নতুন সরকারে ১৪ দল ও মহাজোটের শরিকদের অবস্থান কি হবে তা পরিস্কার হবে দু’একদিনের মধ্যে। একাদশ সংসদ নির্বাচনে বেশকিছু তরুণ নেতাকে আওয়ামী লীগের প্রার্থী করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। ভোটের প্রচারণায় তরুণদের বিশেষভাবে গুরুত্ব দেয় দলটি। সেই বিষয়টি মাথায় রেখে অনেকে বলছেন- তরুণ সংসদ সদস্যদের দেখ যেতে পারে শেখ হাসিনার নতুন সরকারে।

তবে, সবকিছু দলীয় প্রধানের ওপর নির্ভর করছে বলে জানান আওয়ামী লীগ নেতারা।
তবে, সব আলোচনা গুঞ্জনের অবসান দেখতে হলে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে