একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিও জানিয়েছে তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে আধা ঘণ্টার কর্মসূচি পালন করা হয়। নেতারা জানান, নির্বাচনে অংশ নেয়া জোটের ১৩১ জন প্রার্থীকে নিয়ে ১১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে গণশুনানি করা হবে। সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, গোটা দেশ অবরুদ্ধ করে প্রহসনের নির্বাচন হয়েছে। বাম জোটসহ বিরোধীদলগুলোর প্রার্থী ও এজেন্টদের আটক, লাঞ্ছিত ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগও করেন তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























