ভারতীয় হাইকমিশনার হর্যবর্ধন শ্রীংলা আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ক্রমশ আরো ভাল হচ্ছে।

রাষ্ট্রপতি বাংলাদেশে সাফল্যের সঙ্গে মেয়াদ সম্পন্ন করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বেড়েছে। এদেশে তার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।’
রাষ্ট্রপতি ভবিষ্যতে দু’টি বন্ধুপ্রতীম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ব্যাপক সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।আন্তরিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীংলা বলেন, ভারত সর্বদা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে