একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নির্বাচনে বিএনপির প্রার্থীদের নিয়ে বৈঠক শেষে তিনি একথা জানান। বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যখন এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ফল প্রত্যাখ্যান করলে শপথ নেয়ার প্রশ্নই আসে না। জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী আলাদাভাবে নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














