একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠানের দিন বিএনপি তাদের প্রার্থীদেরও ঢাকায় আসতে বলেছেন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ আসনে যারা প্রার্থী ছিলেন, তাদের নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিতে যাওয়ার সিদ্ধান্ত জাতীয় ঐক্যফ্রন্ট নেওয়ার পর বিএনপি মহাসচিবের এই নির্দেশনা গেল।
নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মাত্র সাতজন বিজয়ী হন, বিপরীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জেতে ২৮৮ আসনে। এর মধ্যে বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবার জানানোর পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একই দিন ধানের শীষের প্রার্থীদের ঢাকায় ডাকার কথা জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























