আমেরিকার লস এঞ্জেলেস ও টেক্সাস অস্টিনের দুটি পৃথক চলচ্চিত্র উৎসবের বিচারক মনোনীত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন। ১ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে এ চলচ্চিত্র নির্মাতার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উৎসবের একটি হচ্ছে লসএঞ্জেলেস আন্ডার দ্য স্টার ফিল্ম ফেস্টিভ্যাল, অপরটি অস্টিন আন্ডার দ্য স্টার ফিল্ম ফেস্টিভ্যাল।

এই দুটি চলচ্চিত্র উৎসবের শুরু থেকে জড়িত আছেন বাংলাদেশি বংশদ্ভুত আমেরিকান অভিনেতা টিজে ফারায়েজি। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন বিচারক প্রতি বছর আরেকজন নতুন বিচারককে মনোনীত করতে পারেন যোগ্যতার ভিত্তিতে। সেভাবেই যুক্ত হয়েছেন নির্মাতা নোমান রবিন। ফেস্টিভ্যাল পরিচালক আলী আলকাফাজি বলেন, ‘নোমানকে ফেস্টিভ্যালের বিচারক হিসেবে পেয়ে ভীষণ আনন্দিত।’

এই প্রসঙ্গে নোমান রবিন বলেন ‘নিঃসন্দেহে এটি একটি বিরাট সম্মান। বিচারক হিসেবে আমি কেমন করব জানি না, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত চলচ্চিত্র দেখার সুযোগ হবে, এটি ভেবেই অনেক আনন্দ বোধ করছি। আমি টিজে ফারায়জি ও আলীকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। আমি বিচারকের দ্বায়িত পালনে সচেষ্ট থাকব।’

 

নিউজ ডেস্ক  ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে