একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠনের পথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা হয়েছে। স্থগিত রয়েছে একটি আসন। এর মধ্যে ২৮৮টি আসনে মহাজোট, ৭টি আসনে ঐক্যফ্রন্ট এবং ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠনের করছে আওয়ামী লীগ। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, ওয়ার্কার্স পার্টি ৩, স্বতন্ত্র ৩, জাসদ ২, বিকল্প ধারা ২, গণফোরাম ২, তরিকত ফেডারেশন ১, জেপি (মঞ্জু) ১ আসনে জয় পেয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের, ঢাকা-১: সালমান এফ রহমান, রংপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বগুড়া ৬ আসনে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট আগেই স্থগিত হয়েছিল। তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলও স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রগুলোতে নতুন করে ভোট হওয়ার পর ফল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে