ধ্বংসাত্বক রাজনীতির কারণে বিএনপি ও ঐক্যফ্রন্টকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, পরাজয় সুনিশ্চিত জেনেই, নাশকতার আশ্রয় নিয়েছে বিএনপি ও জামায়াত। সারাদেশে সহিংসতা ও সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে জনগণকে বিভ্রান্ত করে ভোটদান থেকে বিরত রাখতে চাচ্ছে তারা।

সকালে, আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এসময় নানক বলেন, বিএনপি মিথ্যাচার করে যাচ্ছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল সকাল থেকেই কারচুপির বানোয়াট কথা বলছেন। নির্বাচন বানচাল ও গণতন্ত্রকে ধ্বংস করতে তারা নাশকতার সুপরিকল্পনা করেছে বলেও মন্তব্য করেন তিনি। এদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে