ঐক্যফ্রন্টের প্রার্থী শূন্য ১৬ আসনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি।এসব আসনে প্রার্থিতা বাতিলের জন্য বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে দলটি।

রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুক ইসলাম খান এই অভিযোগ করেন।

এসময় সাহস করে ভোট কেন্দ্রে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে