নির্বাচনী প্রচারণা চলাকালে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটায় নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তায় জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে রাজধানীর রাস্তায় সেনা বাহিনীর সদস্যদেরকে টহল দিতে দেখা গেছে আজ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

শুক্রবার(২৮ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ায়, আজ থেকে কোন প্রচার চালাননি প্রার্থীরা। একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ক্ষণগণনা চলছে।

৩০ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ তারিখ থেকে সারা দেশে ২৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনীর সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রতি জেলা এক ব্যাটালিয়ন অর্থাৎ ৪৪০ জন সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির আওতায় আনা হচ্ছে প্রতিটি গাড়ি। এছাড়া অন্যান্য এলাকাতেও চেকপোস্ট তল্লাশির পাশাপাশি ফুট পেট্রোল, ভেহিকেল পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। একই সঙ্গে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, টানা ছুটিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন সাধারণ মানুষ।আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে