জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বাবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ড. কামাল আজ বুধবার নিজেই এ কথা জানিয়ে বলেছেন, ‘পুলিশ আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রয়োজন অনুযায়ী, আমাকে তাঁরা নিরাপত্তা দিতে চায়।‘

আজ দুপুর ১২টার পর ড. কামাল হোসেনের সঙ্গে তাঁর চেম্বারে সাক্ষাৎ করেন পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন। প্রায় ঘন্টাখানেক তিনি সেখানে ছিলেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এ সাক্ষাৎ প্রসঙ্গে ড.কামাল হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তরা আমাকে বলেছেন, তাঁরা আমার নিরাপত্তার ব্যাপার খুবই উদ্বিগ্ন। কোনো কিছু প্রয়োজন হলে, চেম্বারে ও বাসায় তাঁরা ব্যবস্থা নিবে। দরকার হলে গাড়ির সঙ্গেও নিরাপত্তা দিবে। এছাড়া কিছু বলেনি। তিনি বলেন, ডিএমপি কমিশনারের আসার কথা থাকলেও, কাজে আটকা পড়ায় এবং যানজটের কারণে আসতে পারেননি বলে দুঃখপ্রকাশ করেছেন। তবে নিরাপত্তার প্রয়োজন হলে, তা পুলিশকে নিজেই জানাবেন বলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে জানিয়েছেন, ড. কামাল হোসেন।

আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের ডিউটির একটা অংশ। এজন্য আমরা তার কাছে সৌজন্য সাক্ষাতে এসেছি। জানতে চেয়েছি নিরাপত্তা সংক্রান্ত তার কোনো অবজার্ভেশন আছে কি না।’ তিনি আরও বলেন, ‘এসব বিষয়ে তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। যদি তার এ বিষয়ে কিছু মনে হয়, তবে তিনি টেলিফোনে জানাতে চেয়েছেন।’

ড. কামাল হোসেনের নিরাপত্তার কথা বিবেচনা করে তার সঙ্গে পুলিশ ফোর্স রাখার প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানান এই উপ-পুলিশ কমিশনার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে