আসন্ন জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের প্রতি নির্বাচন কমিশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)। এর প্রেক্ষিতে নির্বাচনী পর্যবেক্ষণ মিশন বাতিল করার পাশাপাশি আনফ্রেল আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে।
রোববার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বিশেষ করে, বিরোধী নেতাকর্মীদের ঢালাও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। সংগঠনটি বলেছে, বিদেশি পর্যবেক্ষকদের অনুপস্থিতিতে নির্বাচন মূল্যায়নের পুরো দায়ভার সুশীল সমাজ ও স্থানীয় পর্যবেক্ষকদের ওপর পড়েছে। কিন্তু তারা তীব্র দমনমূলক রাজনৈতিক পরিবেশে কার্যক্রম চালাচ্ছে। এই পরিবেশ পর্যবেক্ষকদের অবাধ কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক নয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাদেরই অর্থায়নে আনফ্রেলের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে ভিসা ও পর্যবেক্ষণের অনুমতি না মেলায় আনফ্রেল তাদের পর্যবেক্ষণ মিশন বাতিল করেছে।
পারসটুডে
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























