ঢাকা-১০ আসনে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে ধানের শীষের কিছু পোস্টার দেখা গেলেও মাঠে অনেকটাই নিরব বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান এবং নিউমার্কেট এলাকা নিয়ে ঢাকা-১০ আসনে ভোটার তিন লাখ ১৩ হাজারের কিছু বেশি। এই আসনে বিএনপির প্রার্থী আবদুল মান্নান সোমবার থেকে প্রচারণায় নামার কথা ছিল। কিন্তু কোথাও দেখা যায়নি তাকে।

এদিকে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত শেখ ফজলে নূর তাপস ও তার সমর্থকরা। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জানান, ‘উৎসাহ-উদ্দীপনার মাঝে নৌকার কার্যক্রম চলছে। সকলেই গণসংযোগ করছে যার যার কোশলৈ। আগামি ৩০শে ডিসেম্বরে সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

১৯৯১ সালে ধানের শীষের পর ১৯৯৬ সালে নৌকা, ২০০১ সালে আবার ধানের শীষ বিজয়ী হয়েছিল এই আসনে। আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ২০০৮ সালে প্রথম ভোটে দাঁড়িয়েই জয় পান। আর ২০১৪ সালে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

নৌকা ও ধানের শীষ ছাড়াও ঢাকা-১০ আসনে অন্যান্য আরও ৪টি দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ প্রার্থী নিয়মিত প্রচারণায় অংশ নিলেও বিএনপিসহ অন্যান্য দলের প্রচারণা চলছে স্বল্প পরিসরে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে